ড. গাজী সাইফ জামানের ‘রূপান্তর’ ও ‘জীবন পাতার গল্প’
Photo Card
Preview

সাজেদ ফাতেমীঃ দেশের বিশিষ্ট লেখক ও গবেষক ড. গাজী সাইফ জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তুখোড় ছাত্র ছিলেন। লেখালেখি জীবনের শুরু থেকেই সেই মেধার ছাপ রেখে চলেছেন। একদিকে গবেষণাকর্ম, অন্যদিকে সরস সাহিত্যকর্ম- দুটো ধারাতে এরই মধ্যে যেন সব্যসাচীরূপে আবির্ভূত হয়েছেন। আজ ২২ ফেব্রুয়রি বিকেলে বাংলা একাডেমি বইমেলার নজরুল মঞ্চে মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে আলোর মুখ দেখলো তাঁর দুটো সাহিত্য-সন্তান ১. জীবন পাতার গল্প ২. রূপান্তর বই দুটো কিনে অটোগ্রাফ নিতে গেলাম প্রিয় লেখকের কাছে। আমার মতো আরও বহু পাঠককে ক্লান্তিহীনভাবে অটোগ্রাফ দিলেন। বই হাতে নিয়ে বাসায় এসে দুটো বইয়ের অনেকটাই পড়ে ফেললাম। মানুষের দৈনন্দিন যাপিত জীবনের প্রতিটি...
৭০
সাজেদ ফাতেমীঃ
দেশের বিশিষ্ট লেখক ও গবেষক ড. গাজী সাইফ জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তুখোড় ছাত্র ছিলেন। লেখালেখি জীবনের শুরু থেকেই সেই মেধার ছাপ রেখে চলেছেন। একদিকে গবেষণাকর্ম, অন্যদিকে সরস সাহিত্যকর্ম- দুটো ধারাতে এরই মধ্যে যেন সব্যসাচীরূপে আবির্ভূত হয়েছেন।
আজ ২২ ফেব্রুয়রি বিকেলে বাংলা একাডেমি বইমেলার নজরুল মঞ্চে মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে আলোর মুখ দেখলো তাঁর দুটো সাহিত্য-সন্তান
১. জীবন পাতার গল্প
২. রূপান্তর
বই দুটো কিনে অটোগ্রাফ নিতে গেলাম প্রিয় লেখকের কাছে। আমার মতো আরও বহু পাঠককে ক্লান্তিহীনভাবে অটোগ্রাফ দিলেন। বই হাতে নিয়ে বাসায় এসে দুটো বইয়ের অনেকটাই পড়ে ফেললাম।
মানুষের দৈনন্দিন যাপিত জীবনের প্রতিটি পদে নানান ঘটনা ও দুর্ঘটনা ঘটে। প্রতিটি বাঁকে জন্ম নেয় নতুন নতুন গল্প। শুধু সঠিক ভাষায় প্রকাশ করতে পারার সীমাবদ্ধতার কারণে সেসব গল্প না বলাই থেকে যায় বেশিরভাগ মানুষের জীবনে। যারা সেসব রঙিন গল্প যথাযথভাবে প্রকাশের মাধ্যমগুলো রপ্ত করতে পারেন, তারাই বুনে নিতে পারেন বর্ণিল এক নকশীকাঁথা। ড. গাজী সাইফ জামান তাদেরই একজন। গল্প তৈরি এবং সেই গল্প তিনি সুচারূভাবে উপস্থাপন করতে জানেন- যার প্রতিফলন পাওয়া যায় ‘জীবন পাতার গল্প’ বইয়ের প্রতিটি গল্পে।
‘রূপান্তর’ উপন্যাসের শিরোনামেই আছে বইয়ের অন্তর্নিহিত ভাব। ‘রূপান্তর’ ড. গাজী সাইফ জামানের প্রথম উপন্যাস। জগৎ ও জীবনকে নির্মোহ ও সূক্ষ্ম দৃষ্টিতে দেখার এক অপরিমেয় ক্ষমতা রয়েছে তাঁর।
জীবন পাতার গল্প ও রূপান্তরের ব্যাপক সাফল্য কামনা করছি।
লেখা ও ছবিঃ নকশীকাঁথা ব্যান্ডের ভোকালিস্ট সাজেদ ফাতেমীর ফেসবুক ওয়াল থেকে নেয়া ।

শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:১৪ অপরাহ্ণ | আপডেটঃ ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১১:৪৮ অপরাহ্ণ