চট্টগ্রামে ফের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, পুরো শহরে যানজট - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রামে ফের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, পুরো শহরে যানজট - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৪, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রামে ফের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, পুরো শহরে যানজট

১৮

অনলাইন নিউজঃ বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় জেএমএস গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক তৈরি প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে ইপিজেড মোড়ে অবস্থান নেন পোশাক শ্রমিকেরা। তারা বকেয়া বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন।

রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা) সড়কে অবস্থান করছেন শ্রমিকেরা। যদিও পুলিশ বলছে, শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বেতন পরিশোধের বিষয়েও পুলিশ মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

এর আগে শনিবারও সড়ক অবরোধ করেছিল তারা। ওই দিন পুলিশ ও বেপজার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা।

এদিকে সড়ক অবরোধের ফলে নগরের স্টিল মিল পর্যন্ত সড়কের উভয়পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে বন্দর-পতেঙ্গার সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ রয়েছে। পতেঙ্গা এলাকার বিভিন্ন কনটেইনার ডিপো থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক-লরিও আটকা পড়েছে যানজটে। যানজটের প্রভাব পড়ছে নগরীর অন্যতম ব্যস্ত এলাকা আগ্রাবাদেও।

শ্রমিকদের দাবি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন  ও ঈদের বোনাস বকেয়া রেখেছে মালিকপক্ষ। এই বকেয়া পরিশোধ নিয়ে মালিকপক্ষ বরাবর সময় দিলেও কালক্ষেপণ করছে তারা। যার কারণে সড়ক অবরোধ করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ‘জেএমএস গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আগামীকাল তাদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে মালিকপক্ষ। আশা করছি দ্রুত তারা সড়ক থেকে সরে যাবে।’সূত্রঃঢাক পোষ্ট

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রামে ফের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, পুরো শহরে যানজট

সোমবার, মার্চ ২৪, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান