গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে কী খাবেন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে কী খাবেন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৬, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ
A- A A+ Print

গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে কী খাবেন

১২
অনলাইন নিউজঃ ঋতুর হিসেব মতো এখনো বসন্তকাল চলছে। কিন্তু বাইরের রোদ দেখে সেটা বোঝার উপায় নেই। গরমে একদিকে যেমন পানিশূন্যতা কিংবা ত্বকের ক্ষতির মতো সমস্যা দেখা দিচ্ছে, তেমনই বাড়ছে হিটস্ট্রোক ও হৃদযন্ত্রের সমস্যাও। তাই গরমকালে এমন কিছু খাবার খাওয়া বাঞ্ছনীয়, যেগুলো হার্টকে ভালো রাখবে।

তেমনই একটি খাবার হলো টমেটো। গরমকালে টমেটো খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এ ছাড়া আর কী উপকারে আসে এই টমেটো, চলুন জেনে নেওয়া যাক।

শরীরে পানির ভারসাম্য বজায় রাখে

গরমকালে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়, যার ফলে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দেখা দিতে পারে।

টমেটোর মধ্যে প্রায় ৯৫% পানি থাকে। তাই গরমকালে টমেটো খেলে শরীরের পানির ভারসাম্য বজায় থাকে এবং ডিহাইড্রেশনের ঝুঁকি কমে। এটি শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

কের স্বাস্থ্য রক্ষা করে

গরমকালে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকের ক্ষতি হয়।

দেখা দিতে পারে সানবার্ন, ট্যানিং ও ত্বকের কোষ নষ্ট হওয়ার মতো সমস্যাও। টমেটোর মধ্যে লাইকোপিন নামক একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এই অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোষকে সূর্যের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখে। নিয়মিত টমেটো খেলে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ ও কালো দাগ কমে যায়।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

গরমকালে বিভিন্ন ধরনের সংক্রমণ ও রোগের প্রকোপ বাড়ে।

টমেটো ভিটামিন সি ও অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন সংক্রমণ ও রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম করে তোলে। নিয়মিত টমেটো খেলে শরীর দুর্বল হওয়া বা ক্লান্ত লাগার মতো সমস্যাও কমে।

দরোগের ঝুঁকি কমায়

টমেটোর মধ্যে পটাশিয়াম ও লাইকোপিন থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং লাইকোপিন কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। অনেকের অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার খাওয়ার প্রবণতা থাকে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই নিয়মিত টমেটো খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে।

হজমক্ষমতা বাড়ায়

গরমকালে অনেক সময় হজমের সমস্যা দেখা দেয়। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে। এ ছাড়া টমেটোর মধ্যে থাকা প্রাকৃতিক এসিড খাবার হজম করতে সাহায্য করে এবং পেটের স্বাস্থ্য ভালো রাখে। সূত্রঃ দৈনিক কালের কণ্ঠ

দৈনিক বরিশাল ২৪

গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে কী খাবেন

রবিবার, এপ্রিল ৬, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে   নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান