চট্টগ্রামে বাস করা একজন মানুষও বরিশাল সমিতির সদস্য থেকে বঞ্চিত হবে না: আলী আরশাদ
সোহেল আহমেদ, চট্টগ্রামঃ চট্টগ্রামস্থ বরিশাল বিভাগীয় সমিতি (ইপিজেড স্মার্ট) শিল্পাঞ্চল-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় নেভি হাসপাতাল গেট সংলগ্ন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন স্মার্ট শিল্পাঞ্চলের সভাপতি ফিরোজুল ইসলাম ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিভাগীয় সমিতি চট্টগ্রামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ। জনাব আশরাফ বলেন, বরিশাল বিভাগীয় সমিতি একটি সেচ্ছাসেবী অলাভজনক সংস্থা, আমাদের কাজ হলো চট্টগ্রামে বসবাসরত বরিশাল বিভাগের জনসাধরণের উপকারে কাজ করা। আমরা চেষ্টা করি এই সমিতির মাধ্যমে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে। সে জন্য চট্টগ্রামে বাসকরা একজন মানুষও যেনো সমিতির সদস্য থেকে বঞ্চিত না হন সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আইটি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, স্মার্ট অঞ্চলের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক রেজাউল হাসান, সহ দপ্তর সম্পাদক মোঃ সাফায়েত হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান সহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
সভায় কমিটি সহ সকল অঞ্চল কমিটির উপদেষ্টা ,আজীবন সদস্য, কার্যনির্বাহী কমিটি সদস্য ও সাধারণ সদস্য সহ যারা অসুস্থ রয়েছেন ,তাদের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কমিটির সভাপতি ফিরোজুল ইসলাম।












