ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১০, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
A- A A+ Print

ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা

১৭

অনলাইন নিউজ: রাজধানীর কড়াইল বস্তির নিম্নআয়ের মানুষের মুখে এখন ঈদের হাসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অনেক সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে গেছে সরকারি সহায়তার ২ হাজার ৫০০ টাকা। উৎসবের আগে এই অপ্রত্যাশিত প্রাপ্তিতে আনন্দ ও স্বস্তিতে ভাসছে কড়াইল ও মহাখালী এলাকার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে হাজারো মানুষ জড়ো হন। সেখানে দেখা যায়, অনেক মানুষের মুঠোফোনেই রাষ্ট্রীয় অর্থ সহায়তার সরকারি বার্তা চলে এসেছে। কার্ড হাতে পাওয়ার আগেই সরাসরি অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার এই স্বচ্ছতা দেখে অনেকেই আবেগপ্লুত হয়ে পড়েন। সুবিধাভোগীরা জানান, এই টাকা তাদের ঈদ কেনাকাটা ও পারিবারিক প্রয়োজনে বড় ধরনের সহায়তা করবে।

এই কর্মসূচির আওতায় সরকার নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। এবারের চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের মোট ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং নির্দিষ্ট কিছু ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই ডিজিটাল সেবা কার্যক্রম শুরু করা হয়েছে।

সরকার সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের দলীয় প্রভাব বা রাজনৈতিক পক্ষপাত রাখা হয়নি। প্রকৃত দুস্থ ও নিম্নআয়ের মানুষ যাতে সরাসরি সরকারের সুবিধা পায়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন।

দৈনিক বরিশাল ২৪

ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা

মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা   ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল   সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’র কমিটি ঘোষণা   ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ   বাগেরহাটে খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা   দক্ষিণাঞ্চলে বিস্তৃত প্রাকৃতিক সম্পদে ভরপুর সুন্দরবন   সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের পক্ষকাল ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সম্পন্ন   বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন