চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার
সোহেল আহমেদ, চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম শহরের ইপিজেড থানা এলাকার জলাবদ্ধতা নিরসন এবং পানিবন্দী মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার করলেন স্থানীয় একঝাঁক পরিশ্রমী নেতাকর্মীরা।
আজ (১০ জুলাই) শুক্রবার সকাল থেকে নিউমুরিং এর আশপাশের নালা-নর্দমা গুলোতে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়।
এতে গতো কয়েকদিন ধরে একটানা চলতে থাকা অবিরাম বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা কমতে শুরু করেছে। নগরের ৩৯ নং ওয়ার্ড এর এই এলাকাটি অত্যান্ত গুরুপূর্ণ হওয়ায় এখানে ব্যপক হারে সাধারন মানুষের পদচারনা থাকে।
এসব মানুষের জীবনযাত্রার মানের কথা চিন্তা করে যুবদল নেতা ফোরকান আহমেদ গতো কয়েকদিন যাবত ড্রেনগুলো পরিস্কার রাখতে চেষ্টা চালিয়ে আসছিলেন। কিন্তু টানা ভারী বৃষ্টির কারণে মতভাগ সফলতা না এলেও আজকের পরিস্কার অভিযানে পানির প্রবাহি স্বাভাবিক হচ্ছে, কমতে শুরু করেছে বাসা বাড়ি েসড়কে জমে থাকা পানি। তাদের এমন সামাজিক কার্যক্রমে স্থানীয় জণসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জলাবদ্ধতা উন্নতির জন্য সেচ্ছায় শ্রম দেওয়া নেতারা হলেন যুবদল নেতা মো: নাজিম উদ্দিন, আলীফ রুবেল, সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মঞ্জু, ফিরোজ আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সেচ্ছাশ্রমে সফলতার পর যুবদল নেতা ফোরকান আহমেদ একটি ফেসবুক পোষ্ট করেন। সেখানে তিনি বিএনপির নেতাকর্মীদের অস্বাভাবিক পরিশ্রমে এলাকার জলবদ্ধতা মুক্ত করতে সফল হয়েছি বলে মন্তব্য করেন।












