তজুমদ্দিনে ২৪শ টাকা বেতনের চাকরি নিতে ২৫শ টাকা ঘুষ! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তজুমদ্দিনে ২৪শ টাকা বেতনের চাকরি নিতে ২৫শ টাকা ঘুষ! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ০৫, ২০২০ ৪:৩৫ অপরাহ্ণ
A- A A+ Print

তজুমদ্দিনে ২৪শ টাকা বেতনের চাকরি নিতে ২৫শ টাকা ঘুষ!

২৩

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ॥ ভোলার তজুমদ্দিনে উপানুষ্ঠানিক শিক্ষা
ব্যুরোর মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা পর্যায়ে ৩শত কেন্দ্র স্থাপনের জন্য
৬শত শিক্ষকের কাছ থেকে ঘুষ বানিজ্য করছেন স্থানীয়ভাবে
প্রতিনিধিত্বকারী সংগঠনের কর্মকর্তরা। ৬ মাসের প্রকল্পের জন্য প্রতি
শিক্ষককে মাসে দুইহাজার চারশত টাকা বেতনে চাকরি দিতে জনপ্রতি ঘুষ
নেয়া হয় দুই হাজার পাঁচশত টাকা। যারা ঘুষের টাকা পরিশোধ করেছেন
তাদের নিয়ে শিক্ষক তালিকা চুরান্ত হলেও ৩শত কেন্দ্রের অস্তিত্ব মিলেনি।
এসব বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিয়েছেন
চাচড়া দাখিল মাদ্রাসা সুপার মাওঃ আঃ মতিন।
অভিযোগ সুত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধিনে
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক স্বাক্ষতা প্রকল্প-৬৪ জেলা কার্যক্রম
তজুমদ্দিনে ২০১৯-২০ অর্থ বছরে চালু হয়।
ভোলা জেলায় ৬ মাস মেয়াদী প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় ভোলা সেবা
সংঘ নামের একটি এনজিও সংগঠন। তারা সুপারভাইজারসহ ১৫ জন
কর্মকর্তা নিয়োগের মাধ্যমে ২০২০ সালে তজুমদ্দিনে প্রকল্প বাস্তবায়নের
কাজ শুরু করেন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সংগঠনটি তজুমদ্দিনে ৩শত
কেন্দ্রে ১৫জন কর্মকর্তা ও মাসে ২৪০০ টাকা বেতনে ৬শত শিক্ষক নিয়োগ
প্রক্রিয়া চালু করেন। সংশ্লিস্ট কর্মকর্তাগণ শিক্ষক নিয়োগের জন্য
জনপ্রতি আড়াই হাজার টাকা করে আদায় করেন। যারা টাকা প্রদানে ব্যর্থ
হয়েছেন নিয়োগ তালিকায় তাদের নাম বাদ পড়ে। চাচড়া ইউনিয়নের
মোস্তাক আহমেদ, শম্ভুপুর ইউনিয়নের মউিদ্দিন ভুট্টো, সোনাপুরের মোঃ
সোহেল, চাদপুর ইউনিয়নের মোঃ রকিব, ঘোষেরহাটের মোঃ রুবেল সহ
আরো অনেকে জানান, দাবীকৃত টাকা পরিশোধ না করায় চাকরির তালিকা
থেকে তাদের নাম বাদ দেয়া হয়েছে।
ভোলা সেবা সংঘের পরিচালক মোঃ রতন চেয়ারম্যান প্রকল্পের শুরুতে কিছুটা
বদনামের কথা স্বীকার করে বলেন, সুপারভাইজারসহ কয়েকজনকে অপসারণ করা
হবে। আমি নিজেই তদারকী করে প্রকল্প বাস্তবায়ন করার চেস্টা করবো।
প্রাথমিক ও গণশিক্ষা ব্যুরোর জেলা সহকারী পরিচালক মোঃ জানে আলম
জানান, ১৫ থেকে ৩৫ বছর বয়সীদের স্বাক্ষরতার উদ্দেশ্যে এই প্রকল্প। নিয়োগের
সময় আমি ছিলাম না। অবৈধ লেনদেনের ব্যাপারে জানা নেই। তিনি
সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের কথা বলে ফোন কেটে দেন।
স্থানীয় সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন প্রকল্পের অনিয়মে
বিষয়ে মাওঃ আঃ মতিনের অভিযোগের জবাবে আমার এমপি ডট কমে ভিডিও
বার্তায় বলেন, আমি এব্যাপারে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা

বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন অনিয়মে জড়িত সংশ্লিস্টদের বিরুদ্ধে
তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করবেন।

দৈনিক বরিশাল ২৪

তজুমদ্দিনে ২৪শ টাকা বেতনের চাকরি নিতে ২৫শ টাকা ঘুষ!

বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২০ ৪:৩৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় তসলিম উদ্দিন, দাবি জোড়ালো হচ্ছে তৃণমূলে    রাষ্ট্রের মালিক জনগণ; আমরা তাদের সেবক মাত্র: চট্টগ্রামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের মানবন্টন দেখুন   ১৬ মার্চ থেকে সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু   চতুর্থ শ্রেণি থেকে শারীরিক-মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে   আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ