বরিশালে এবার ইউএনওর সামনে পুলিশ পেটালেন দুই সাংবাদিককে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে এবার ইউএনওর সামনে পুলিশ পেটালেন দুই সাংবাদিককে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ২৮, ২০২০ ১০:২৮ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে এবার ইউএনওর সামনে পুলিশ পেটালেন দুই সাংবাদিককে

৫৬

মজিবর রহমান নাহিদ, বরিশালঃ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা কাভারেজ করতে গিয়ে এবার দুই সাংবাদিককে পেটালেন পুলিশ।

সূত্র জানায়, শুক্রবার রাতে আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে বরিশাল সদর উপজেলা ইউএনও মো: মোশারফ হোসেনের সামনে দুইজন সাংবাদিক কর্মীকে বেধড়ক লাঠিপেঠা করে পুলিশের একাধিক সদস্য। আহত সাংবাদকর্মী দেশ জনপদের শাফিন আহমেদ রাতুল ও দখিনের মুখের নাসির উদ্দিন একাধিকবার তাদের পরিচয়, কার্ড ও সাথে ক্যামেরা দেখালেও নিস্তার মেলেনি পুলিশের লাঠিপেটা থেকে।

সম্পূর্ন ঘটনাটি গাড়িতে বসে অবলোকন করেন ইউএনও। যেখানে তথ্যমন্ত্রী সাংবাদিকদের তথ্য সংগ্রহে কার্ড ব্যবহার করার কথা বলেছেন সেখানে কার্ড থাকা সত্ত্বেও কেন তাদের লাঠিপেঠা করা হলো জানতে চাইলে ইউএনও জানান, ব্যাপারটি আমি খেয়াল করিনি।

তবে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি দুঃখিত। পরবর্তী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী শুধু সাংবাদিক নয়, কাউকে যেন লাঠিপেটা না করে সে বিষয়ে তাদের সতর্ক করা হবে। তিনি আরো বলেন, কাউকে লাঠিপেটা করার কোন নির্দেশনা আমাদের দেওয়া হয়নি।

বুঝের মাধ্যমে ঘরে থাকতে উদ্বুদ্ধ করতে বলা হয়েছে। ঘটনাটি পুলিশের অভিযোগ সেলে জানানো হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ সকল বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহবুদ্দিন খান বলেন, যদি তারা শাররীক নির্যাতন করে থাকেন তাহলে অবশ্যই সে অন্যায় করেছে। করোনোভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন করতে নির্দেশনা দেয়া হয়েছে।

কাউকে মারার জন্য বলা হয়নি। সাংবাদিক নির্যাতনে বিষয়ে তদন্ত সাপক্ষে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায় অভিযুক্তদের দ্রুত বিচারের দাবী জানিয়েছেন বরিশালের সাংবাদিক সমাজ।

নিন্দা জানিয়েছেন, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম, বরিশাল ফটো সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে এবার ইউএনওর সামনে পুলিশ পেটালেন দুই সাংবাদিককে

শনিবার, মার্চ ২৮, ২০২০ ১০:২৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল