এম.আর. হাসান ,সৈয়দপুর প্রতিনিধিঃ দেখতে চাই তাকেঁ হিমালয় শীর্ষ ধাপে, প্রিয় পরিমল কুমার সরকারের বিদায়ে সুভার ভালোবাসা। এরুপ হৃদয় নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ করে সুভার অভিভাবক নীলফামারীর সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারকে বিদায় সংবর্ধণা দিয়েছে সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশন যুব সেবা সংঘ।

বুধবার বিকেলে (৩ জুন) সৈয়দপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সংবর্ধনার আয়োজন করে সুভা। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুভার অভিভাবক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. নাসিম আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম। পরিমল কুমার সরকারের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আমিরুজ্জামান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, শাবাহাত আলী সাব্বু, শিউলি, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফুর রহমান সুভার বিদায় সভাপতি হাফিজুর রহমান, বর্তমান সভাপতি নওশাদ আনসারী ও বিভিন্ন সংগঠন থেকে বুলবুল, শাহজাহান আলী, সুলতান, তারিকুল ইসলাম, জিনাত আরা জিতু, মোস্তাফিজ মিলনসহ সুভার অন্যান্য সদস্যরা।


পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুভার অন্যতম সদস্য মাসুম বিল্লাহ ও খন্দকার আবিদা সুলতানা রিয়া।

প্রথমেই করতালি আর লালগোলাপের স্নিগ্ধতায় প্রিয় স্যারকে বরণ করে নেয় সুভার স্বেচ্ছাসেবকরা। পরে সৈয়দপুরের কল্যানে বিশেষ অবদান রাখায় বিদায়ী এসিল্যান্ডের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া সুভার দায়িত্ব দক্ষতার সাথে পালন করায় গরীব চিকিতসা সেবাকে সুভার পক্ষে সম্মাননা ক্রেস্টা তুলে দেন সুভার অভিভাবকরা। এবং সুভার গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী তিন মাসের জন্য ‌আমাদের প্রিয় সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠনকে দায়িত্ব বুঝিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিদায়ী এসিল্যান্ড পরিমল কুমার সরকার দীর্ঘকাল সুভাকে দক্ষতা ও সততার সাথে পরিচালনা করায় বিদায় বেলা আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন পরবর্তী কর্মস্থলে নতুন হলেও সৈয়দপুরের সুভা অন্তরে থাকবে সব সময়।