নড়াইল প্রতিনিধিঃ নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে ইটবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত
হয়েছেন। বৃহস্পতিবার(৪ জুন) দুপুর দুইটার দিকে রাসেল সেতুর পূর্বপাশে এই ঘটনা ঘটে। দূর্ঘটনার পরপরই ট্রাকচালক,হেলপার পালিয়েছে। নড়াইল সদর থানা পুলিশ দূর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে পন্য নিয়ে একটি ভ্যান লোহাগড়ার দিকে যাচ্ছিল।শেখ রাসেল সেতুর পশ্চিম অংশ পার হয়ে সেতু থেকে নামার পথে বিপরীত দিক থেকে একটি ইটবোঝাই ট্রাক মেসার্স কোহিনুর ব্রীকস,নম্বর অস্পষ্ট) নিয়ন্ত্রন হারিয়ে সেতুর ডানপাশের ফুটপাথে উঠে যায়।

এসময় সেতুর বামপাশে থাকা ভ্যানটিকে দ্রæতবেগে চাপা দিলে ভ্যান দুমড়ে মুচড়ে যায়,ঘটনাস্থলেই ভ্যান
চালক মারা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। ট্রাকের চালক সহ অন্যরা পালিয়ে গেছে। নিহত ভ্যানচালকের নাম আলম তার বাড়ি যশোরের ঝুমঝুমপুর এলাকায়।

দূর্ঘটনাকবলিত স্থান পরিদর্শনে আসা নড়াইল সদর থানা পুলিশের ইন্সপেক্টর শিমুল জানান,ইটবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালককে আটক করা সম্ভব হয়নি। দূর্ঘটনার জন্য আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।