ফারুক হাসান, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমের নিলামে মোটরসাইকেল বিক্রয়ের ভুয়া পেজ খুলে সাধারন জনগনকে একাধিক প্রতারণাকারী কুমিল্লার মৃত শাহআলমে ছেলে আরমান (২৮)কে অ অবশেষে আটক করেছে পুলিশ।
বেনাপোল কাস্টমস সুত্রে জানাগেছে,ভারত থেকে আমদানিকৃত মোটরসাইকেল বিভিন্ন অনিয়মের কারণে ছাড় করন সম্ভব না হলে, বেনাপোল কাস্টম হাউস পরবর্তীতে রাজস্ব বোর্ডের নির্দেশানুযায়ী সেই নতুন মোটরসাইকেল গুলোকে নিলামে উঠায়।
নিলাম থেকে এই মোটর সাইকেল গুলো সাধারন জনগন ক্রয় করে থাকেন। প্রতারক চক্র এই সুযোগ কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেনাপোল কাস্টম হাউজকে ফলোআপ করে ফেইসবুকে বাইক সেল অফিসিয়াল পেজ নামে একটি ভুয়া পেজ খুলেন।সেখানে নতুন কিছু মটর সাইকেলের ছবি দিয়ে সাধারন
মানুষের সাথে প্রতারনা করতে থাকে।
এই পেজটি খোলার পরে এই প্রতারক চক্র দেশের বিভিন্ন মোটরসাইকেল ক্রেতাদের কাছ থেকে মটর সাইকেলের ছবি দেখিয়ে অগ্রিম হিসাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতে থাকেন।
প্রতারনার সংবাদ বেনাপোল কাস্টম হাউজ এর দৃষ্টিগোচর হলে কাস্টমস কমিশনারের পক্ষে রাজস্ব কর্মকর্তা নঈম মিরন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ সালের ১লা জুন পোর্ট থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-২৬, রাজস্ব কর্মকর্তা নঈম মিরন জানান,বেনাপোল কাস্টম হাউস কে জড়িয়ে একটি প্রতারক চক্র ফেইসবুকে বাইক সেল অফিসিয়াল ভুয়া পেজ আইডি খুলে বিভিন্ন জনগণের সাথে প্রতারণা করছে আমাদের কাছে অভিযোগ আসে।
এ বিষয়টি কাস্টমের নজরে এলে তাৎক্ষণিক মামলা দায়ের করা হয়। কাস্টম কর্তৃপক্ষের ধারণা এই প্রতারক চক্র ভারত থেকে চোরাই পথে মোটরসাইকেল এনে এই পেজের মাধ্যমে বিক্রি করে থাকেন। প্রতারনার স্বীকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, যশোরের বেনাপোল কাস্টম হাউসকে সামনে রেখে
দীর্ঘদিন ধরে ফলোআপ করে ফেইসবুকে বাইক সেল অফিশিয়াল নামে ভুয়া পেজ খুলে নিলামে ভারতীয় নতুন মোটর সাইকেল বিক্রয়ের প্রতারণা করে আসছিলো একটি চক্র।
সাধারন মানুষ কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কম দামে মটর সাইকেল বিক্রয়ের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।সেই মোতাবেক আমরা প্রধান
আসামি আরমানকে ঢাকা থেকে গ্রেফতার করি। আসামিকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।