মো: জিহাদ রানা: বরিশালে সরকার নির্ধারণের পরেও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ/তিনগুণ ভাড়া আদায়ের কারণে ৩টি যাত্রীবাহী বাসকে ২০ হাজার জরিমানা করেছেভ্রাম্যমাণ আদালত।

এসময় মাস্ক ব্যবহার না করায় এক যাত্রীকে ৫০০ টাকাজরিমানা করা হয়বৃহস্পতিবার(৪জুন) দুপুরে বরিশাল নগরীর নথুল­াবাদকেন্দ্রীয় বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকারী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।

ভ্রাম্যমাণআদালত সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছেকিনা এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া কতটা মানা হচ্ছে তামনিটরিং করতে বরিশালের প্রশাসক ও ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমানের নির্দেশনায় নথুল­াবাদ এলাকায় কয়েক ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঢাকা ও চট্টগ্রামমুখী বেশ কয়েকটি বাসথামিয়ে স্বাস্থ্যবিধি পরিপালন ও মূল্য তালিকা অনুযায়ী নির্ধারিত ভাড়ানেওয়া হচ্ছে কিনা খোঁজ নেয়া হয়। এসময় চট্টগ্রাম অভিমুখী এস এপরিবহন ও অন্তরা পরিবহন এবং ঢাকা অভিমুখী দিদার ট্রাভেলস নামকতিনটি বাসের বেশ কয়েকজন যাত্রী নির্ধারিত ভাড়ার দ্বিগুণ/তিনগুণ ভাড়াআদায়ের অভিযোগ করেন।

এতে দেখা যায় বাসগুলোতে ৫০০/৭০০ টাকারভাড়া প্রায় ১৫০০/১৬০০ করে নেওয়া হচ্ছে। অভিযোগ স্বীকার করে বাস সুপারভাইজার ও চালক এজন্য মালিক পক্ষকে দায়ী করেন। এমন অপরাধে অন্তরাপরিবহনকে ১০ হাজার, দিদার ট্রাভেলস ও এস এ পরিবহনকে ৫ হাজার করে মোট ১০ হাজার জরিমানা করা হয়।