কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধি: বেসরকারী টেলিভিশন মাই টিভি, দৈনিক বাংলাদেশ জার্নাল এবং পরিবর্তন.কম এর বাগেহাট জেলা প্রতিনিধি সাংবাদিক রিফাত আল মাহমুদকে মোবাইল ফোনে হত্যাসহ বিভিন্ন রকম হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয় একজন। এ ঘটনায় বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সাধারণ ডায়েরি নং ১৬৪, তারিখ ০৪/০৬/২০। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার সকালে ০১৮৫২৪০১৬০২ এবং দুপুরে ০১৮২২৫৬০০০২ এই দুইটি নাম্বার থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে হত্যাসহ বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়।
এমন কি সারা জীবনের জন্য সাংবাদিকতা শিখিয়ে দিব বলে হুমকি দেয়। এদিকে সাংবাদিক রিফাত আল মাহমুদ কে হত্যাসহ বিভিন্ন রকম হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট রিপোর্টাস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। তারা এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান।