সোহেল আহমেদ, চট্টগ্রাম: করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে সকলকে সচেতন হতে হবে। নিজস্ব অবস্থান থেকে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে হবে সকলকে। এ ক্ষেত্রে কোন ধরনের হয়রানী কিংবা নৈরাজ্য সহ্য করা হবে না বলে হুশিয়ারী দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার)।

শনিবার (৬ জুন) দুপুর ১২টায় নগরীর দামপাড়াস্থ সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার)।

এসময় তিনি, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিএমপির পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান। পরিবহন সেক্টরে হয়রানি ও নৈরাজ্য বন্ধে পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দকে তিনি সহযোগিতামূলক মনোভাবের সাথে এগিয়ে আসার আহ্বান করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) মোঃ তারেক আহম্মেদ, মৃণাল চৌধুরী, সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, পূর্বাঞ্চল কমিটি, জনাব বেলায়েত হোসেন বেলাল, মহাসচিব, চট্টগ্রাম মেট্টোপলিটন পরিবহন মালিক গ্রুপ, জনাব অলি আহমদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম, জনাব হাজী রুহুল আমিন, সভাপতি, বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পরিবহন মালিক শ্রমিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।