সোহেল আহমেদ: করোনাভাইরাসের প্রকপে কাঁপছে বরিশাল নগর। স্বাস্থবিভাগের তথ্যমতে প্রায় প্রতিদিনই বরিশালে করোনা রোগীর শনাক্তের সংখ্যা বাড়ছে। সরকাররি নির্দেশনা মেনে শনাক্ত হওয়া রোগীর বাড়ি বা ভবনগুলো লকডাউন করে দিচ্ছে প্রশাসন।

এ অবস্থায় অনেকেই খাদ্য সংকটে পরতে পারেন এমন সম্ভাবনায় আগে থেকেই লকডাউকৃত অসহায় পরিবারগুলোতে খাবার পৌছে দেবার প্রস্তুতি নিয়েছিলন তিনি। যারা খাদ্যসামগ্রী সমস্যায় পরছে তাদের বাড়ি বাড়ি নিজেই খাদ্যপণ্য নিয়ে যাচ্ছেন।

করোনা সংকটের শুরু থেকেই এই মানবপ্রেমী রাজনিতীক বরিশালের কর্মহীন অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিজের ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী সিএনজি চালিয়ে মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছিলেন। মানবতার সেবায় প্রতিনিয়ত কাজ এ রাজনৈতিক নেতার নাম এ্যাড. পারভেজ আকন বিপ্লব।

বরিশাল জেলা যুবদলের সভাপতি ও যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক এ্যাডঃপারভেজ আকন বিপ্লব প্রতিদিন কমপক্ষে ৩৫ টি পরিবারকে এ সহায়তা প্রদান করছেন। খাবার সামগ্রী প্যাকেটজাত করণসহ এগুলো মানুষের কাছে পৌছানো পর্যন্ত যাবতীয় কাজে নিরলসভাবে সেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন তার ৬ জন সহযোগী।

মানবতার সেবায় নিয়োজিত প্রিয় নেতাকে দিনরাত সহযোগীতা করা এসব নেতারা হলেন বরিশাল যুবদলের সহ সাধারণ সম্পাদক মো: আলী হায়দার , যুগ্ম সাধারণ সম্পাদক উলফত রানা রুবেল, সাবেক ছাত্র নেতা মোঃঅহিদুল ইসলাম রুবেল, ক্রীয়া সম্পাদক মোঃ রাজিব হোসেন সাগর ,ছাএদল নেতা মোঃজহিরুল ইসলাম আসিফ ,বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান প্রমূখ।

জানতে চাইলে, যুবদলের সহ সাধারণ সম্পাদক মো: আলী হায়দার দৈনিক বরিশাল২৪.কম-কে বলেন, আমরা ভাই এর নির্দেশনায় অসহায় মানুষের জন্য কাজ করছি। আমাদের দলের অনেক নেতাকর্মী বিপদগ্রস্থ তাদেরকেও সহায়তা করা হচ্ছে।

আলী হায়দার আরো বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাদের বাসা প্রশাসন কতৃক লকডাউন করা হয়েছে,যাদের বাসায় খাবার সংকট দেখা দিয়েছে এবং অসামর্থ অবস্থায় আছেন। এমন সামর্থহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ভাই এ্যাড. পারভেজ আকন বিপ্লব ভাই। আর আমরা বরাবরের মত সেচ্ছাসেবক হিসেবে কাজ করছি বলে মন্তব্য করেন আলী হায়দার।