ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জে অবৈধ পোনা মাছ ধরায় ১৫ শ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯জুন) নবীগঞ্জের বিভিন্ন হাট বাজারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জেলেদের কাছ থেকে এসব পোনা মাছ উদ্ধার করেছে প্রশাসন। পরে জলাশয়ে অবমক্তু করা হয় পোনা মাছ গুলো।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন,নবীগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় পোনা মাছ বিক্রির খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি পরে ভ্রামমান আদালত পরিচালনা করে তাদের কে জরিমানা করা হয়।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, পোনা মাছ ধরা অবৈধ এবং বাজারে ক্রয় বিক্রয় নিষিদ্ধ রয়েছে। যারা পোনা মাছ বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।