মোস্তফা কামাল,নড়াইল প্রতিনিধিঃ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে প্রতিপক্ষের হামলায় আপন চাচা-ভাতিজাসহ একই পক্ষের তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১০ জুন) দুপুরে গন্ডব গ্রামে এ ঘটনা ঘটে। এ হামলায় অন্তত ৩৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন-চাচা মুক্তার মোল্যা (৬০) ও ভাতিজা আমিনুর রহমান হাবিব (৫৫) এবং রফিকুল ইসলাম (৩০)। নিহতের বাড়ি নড়াইলের গন্ডব গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের সাবেক মেম্বার মিরাজ মোল্যা এবং জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লব গ্রæপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্ব›দ্ব-সংঘাত চলে আসছে। এরই ধারাবাহিকতায় দুইগ্রæপের লোকজন প্রায়ই দ্ব›দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ে।
বুধবার দুপুরে মিরাজ মোল্যা গ্রæপের খালিদ বাজারে যাওয়ার পথে গন্ডব গ্রামের বটতলায় তাকে হাতুড়িপেটাসহ মারধর করে প্রতিপক্ষ বিপ্লব গ্রæপের লোকজন। মিরাজ মোল্যা গ্রæপের লোকজন এ ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষ বিপ্লব গ্রæপের লোকজন মিরাজ মোল্যার লোকজনের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসহ হামলা চালায়।
এ হামলায় চাচা মুক্তার মোল্যা, ভাতিজা আমিনুর রহমান ও রফিকুল ইসলাম নিহত হয়। এছাড়া মিরাজ মোল্যা গ্রæপের অন্তত ৩৫জন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক চাচা মুক্তার মোল্যা ও ভাতিজা আমিনুর রহমান হাবিবকে মৃত ঘোষণা করেন।
এছাড়া গুরুতর আহত রফিকুলকে যশোর নেয়ার পথে তিনি মারা যান। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে
বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।