নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ১১ আসনের সাংসদ আলহাজ্ব এম এ লতিফ এর উদ্যোগে ৩৯নং ওয়ার্ডে করোনা ভাইরাস নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ কার্য ক্রম শুরু হয় বলে সুত্রে জানা গেছে। ওযার্ড কাউন্সিলর হাজ্বী জিয়াউল হক সুমন তত্ত্বাবধানে ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এ নমুনা সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলে জানা যায়।