কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলা সদরের গোটাপাড়া গ্রামে মশিয়ার হাসান(৩৮) নামে এক ব্যক্তির করনা পজিটিভ এসেছে।
সে ঐ গ্রামের মৃত সৈয়দ আলী ডাকুয়ার ছেলে। পুলিশ প্রশাসন, মেডিকেল টিম এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজের নেতৃত্বে মশিয়ার হাসানের বাড়িসহ আরো ২ বাড়ি লকডাউন ঘোষনা করেছে।
জানাগেছে গত ৯ জুন মঙ্গলবার মশিয়ার হাসান ঢাকা থেকে বাড়িতে আসে এবং করোনা শনাক্তের জন্য টেষ্ট করান। অদ্য ১৪ জুন তার টেষ্ট রিপোর্টে পজিটিভ আসে। ঘটনা জানা মাত্রই তার বাড়ি সহ পার্শ্ববর্তী ২টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
করনা পজিটিভ মশিয়ার হাসান তার নিজের বাড়িতে অবস্থান করছে। এপর্যন্ত জেলায় ৭৫ জন করনা রোগী সনাক্ত হয়েছে।