নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় রাস্তা পার হওয়ার সময় ইট বোঝাই একটি টলির নীচে চাপা পড়ে রমজান আলী (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে কালিয়া উপজেলার জয়পুর গ্রামের কালা মিয়ার ছেলে। এ সময় ঘাতক ট্রলি সহ ট্রলির চালক কে আটক করেছে পুলিশ।
১৫ জুন (সোমবার) সকালে কালিয়া উপজেলার কালিয়া-গোপালগঞ্জ সড়কের জয়পুর নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে ইট বোঝাই একটি ট্রলি কলাবাড়িয়া থেকে কালিয়ার দিকে যাওয়ার পথে সড়কের জয়পুর নামক স্থানে শিশু রমজান রাস্তা পার হওয়ার সময় ট্রলিটি তাকে চাপা দেয়।
মারাত্মক আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাশ রায় বলেন,ট্রলিসহ টলির চালক বাবুপুর গ্রামের মো. হাসান শেখকে (২৮) আটক করা হয়েছে।
মোস্তফা কামাল,