নিজস্ব প্রতিনিধি, বেনাপোল: বেনাপোলে তরুণ ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও দৈনিক মানবকণ্ঠ ও দৈনিক বরিশাল২৪.কম এর বেনাপোল প্রতিনিধি ফারুক হাসানের ভাই হাবিবুর রহমান (৪৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মরহুমের মৃত্যুতে দৈনিক বরিশাল২৪.কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি ইন্জিনিয়ার মো: জিহাদ রানা, সম্পাদক শামীম আহমেদ ও যুগ্ন-সম্পাদক মো: মনিরুজ্জামানসহ পত্রিকা কতৃপক্ষ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

রোববার রাত ১০টার দিকে যশোর জেনালের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে হাবিবুর রহমান স্ত্রী, দুই মেয়ে ও সাত ভাই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

জানা গেছে, হাবিবুর রহমান বেশ কয়েকদিন জ্বরে ভুগছিলেন। প্রাথমিকভাবে পরিবার ও প্রতিবেশীরা ধারণা করে করেছিলেন তিনি করোনা আক্রান্ত।

গত শনিবার করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। সে রিপোর্ট সোমবার (১৫ জুন) সকাল ১১টার সময় তার পরিবারের কাছে প্রেরন করেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার ইউছুফ আলী। তিনি করোনা টেস্ট নেগেটিভ এসেছে বলে জানান।

তার পরিবার মরহুমের জন্য দেশবাসীর দোয়া ছেয়েছেন।