অনলাইন নিউজ:মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার (১৬ জুন) রাতে আবহাওয়া অফিস এমনটি জানিয়েছে।

এতে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের কোনো শঙ্কা সেই।

তবে আগামী সপ্তাহের শুরুতে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।