কপোত নবী,স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। ১৬ জুন মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে শুভেচ্ছা জানান রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা, দৈনিক গৌড় বাংলার প্রকাশক-সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন।

এ সময় রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী টেকনিক্যাল অফিসার শাহরিয়ার হোসেন শিমুল উপস্থিত ছিলেন। পরে আলাপনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার রেডিও মহানন্দাকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি করোনা পরিস্থিতি নিয়ে বলেন, বর্তমানের বৈশ্বিক মহামারির সময় আমাদের সবসময় সর্তক থাকা উচিত। বিশেষ করে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে, আমারা যেন বাজারে বা বাড়ির বাহিরে গনজমায়েত এড়িয়ে চলি।

সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সবার প্রতি অনুরোধ, আমরা যখন কারো সাথে কথা বলবো তখন অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং নিজে সুস্থ থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন সর্বোপরি উপজেলাকে সুস্থ রাখবেন।