ফারুক হাসান,বেনাপোল: সাতক্ষীরার কলারোয়া থানার ২০১৭-১৮ অর্থ বছরের উন্নয়ন বাজেট ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ইউপি সচিব শাখা কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে বাৎসরিক কাজের মূল্যায়নে সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে দক্ষতা ও কর্মতৎপরতা ভিত্তিতে মূল্যায়নের জেলার মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম।
গত ২১ অক্টোবর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-২ শাখার উপ সচিব মোহাম্মাদ তানভীর আজম সিদ্দিকী এক স্মারক বার্তায় ইউনিয়ন পরিষদের উন্নয়ন দক্ষতা ও কর্মতৎপরতা মূল্যায়নে এ তথ্য প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০১৯-২০ অর্থ বছরে পুরস্কার হিসেবে এক লক্ষ ষাট হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানান চেয়ারম্যান নূরুল ইসলাম।
তাছাড়া গত মার্চ মাসে ১০ দিনের সফরে মালয়েশিয়া ও থাইল্যান্ড যাওয়ার কথা ছিল চেয়ারম্যান নূরুল ইসলামের। অথচ মহামারী করোনা ভাইরাসের কারণে তিনি যেতে পারেনি। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে বিদেশ সফরে যেতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।