মোস্তফা কামাল, নড়াইল: নড়াইলে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার ১৯ জুন সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা
স্বাস্থ্য বিভাগ।
করোনায় আক্রান্ত নড়াইল পৌরসভার কুড়িগ্রামের রাশেদুল ইসলাম ও লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামের মিজানুর রহমান তাদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে । তারা দুজনেই সুস্থ্য আছেন। নড়াইল পৌরসভার রাশেদুল ইসলাম খুলনায় এক ডাক্তারের প্রাইভেট গাড়ীর ড্রাইভার।
অসুস্থ্য অবস্থায় ১২জুন নড়াইলে তার বাড়ীতে আসে এবং ১৫ তারিখে নমুনা প্রদান করে। অপর দিকে মিজানুনের বাড়ী কোটাকোল হলেও লোহাগড়া বাজারে বাসা বাড়ীতে বসবাস ও দেশ ট্রাভেলসে চাকুরী করেন।
তিনি সেখান থেকে সংক্রামিত হয়েছেন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর কর্মকর্তা ডাঃ মোঃ সাহাবুবুর রহমান নিশ্চিত করেছেন ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ নিয়ে জেলায় সর্বমোট ১০জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ সর্বমোট ৭৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮চিকিৎসকসহ ২৩জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন এবং দুইজন মারা গেছেন।