ডা. এমদাদ উল্লাহ বেসরকারি হাসপাতাল সাউথ এ্যপোলোর অন্যতম পরিচালক ছিলেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সাউথ এ্যাপোলো হাসপালারে ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ইকবাল হোসেন তাপস। জনাব তাপস এক শোক বার্তায়, করোনাকালের সংকট মুহুর্তের ফ্রন্ট লাইনের যোদ্ধা ডা. এমদাদ উল্লাহ বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এর পূর্বে প্রথম মৃত্যু হওয়া চিকিৎসক ডা. আনোয়ার হোসেন করোনা আক্রান্ত ছিলেন। ঢাকায় নেওয়া হলে সেখানে প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি বরিশাল নগরীর বৃহতম রাহাত-আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান ছিলেন। তবে শুক্রবার মৃত্যু হওয়া ডা. এমদাদুলাহ খান করোনা আক্রান্ত ছিলেন কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শেবামেক এর আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।