এ,কে এম গিয়াসউদ্দিন ঃ লালমোহন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে ছাই। আজ ১৯ জুন শুক্রবার রাত অনুমানিক পৌনে দশটায় উত্তর বাজারে কাঠ পট্রি ও কসাই পট্টি রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
রাতের আধারে দাউ দাউ করে আগুন দেখে চিৎকার করে ওঠে স্থানীয় জনসাধারণ। মুহূর্তের মধ্যে আগুনের দাবানল ছড়িয়ে পড়তে থাকে।লালমোহনও পাশ্ববর্তী উপজেলা ফায়ারসার্ভিসের ইউনিট এবং স্থানীয় জনসাধারণের ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। অগ্নিকান্ডে কোটি টাকার উপরে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে ধারনা করেছেন ব্যবসায়ীরা।
এ অগ্নিকান্ডে চায়ের দোকান,পোল্ট্রির দোকান, কাচা মালের আডৎ,ফার্মেসি,কুমারীর দোকান সহ দশটি প্রতিষ্ঠান পুড়ে যায়।
লালমোহন ফায়ারসার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ভোলা-৩ আসনের এমপি নুরনবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং ধৈর্য ধারন করার আহবান জানান। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা করে পরবর্তী ব্যবস্থার উদ্যোগ গ্রহন করার জন্য উপজেলা প্রশাসন কে নির্দেশ দেন।
অন্যদিকে খবর পেয়ে পৌর মেয়র ইমদাদুল ইসলাম তুহিন,উপজেলা নির্বাহি অফিসার হাবিবুল হাসান রুমি,অফিসার ইনচার্জ মীর খাইরুল কবির প্রমুখ পরিদর্শন করেন।
সে সময় নির্বাহি অফিসার বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।