মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৪৮ জন, সুনামগঞ্জের ২৮ জন, হবিগঞ্জে ১১ জন আর মৌলভীবাজারে ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।

শনিবার (২০ জুন) গত ২৪ ঘন্টায় শনাক্ত হওয়া রোগী সংখ্যা বৃদ্ধি এবং সুস্থ হওয়া ব্যক্তিদের তথ্য তুলে ধরে প্রতিবেদন তৈরি করে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়।

কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, সর্বশেষ শনিবার ( ২০ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯৮৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৮৮, সুনামগঞ্জে ৭৮৫, হবিগঞ্জে ২৭৬ এবং মৌলভীবাজারে ২৩৭ জন।

এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ৬৪, সুনামগঞ্জে ৯৮, হবিগঞ্জে ৩৪ এবং মৌলভীবাজারে ৩ জন অন্যদিকে সিলেট বিভাগে প্রতিদিনই বাড়ছে সুস্থ রোগী সংখ্যা।

গত ২৭ এপ্রিল বিভাগে প্রথম সুনামগঞ্জে দুই রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফেরেন। এরপর প্রতিদিন বিভাগের বিভিন্ন জেলার রোগীরা করোনা জয় করে বাড়ি ফিরছেন।

শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ৬৫৮ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ২৩৯, সুনামগঞ্জে ১৭৫, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ৮৬ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৫৬ জন। এরমধ্যে সিলেটে ৪৪, মৌলভীবাজারে চারজন, সুনামগঞ্জে চারজন এবং হবিগঞ্জে চারজন।