আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর ব্যবস্থাপনায় ফ্রী এম্বুলেন্স ও অক্সিজেন সেবা কার্যক্রম শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (২০ জুন) বিকাল পাঁচটায় লাভ লেইন আবেদীন কলোনীতে এই কার্যক্রম উদ্বোধন করেন।উদ্বোধন কালে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছিলেন এই করোনা সংকটে সাধ্যমত মানুষের পাশে দাড়াতে।
বঙ্গবন্ধু কন্যার আহবানে সারাদিয়ে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন, এম্বুল্যান্স সহ জরুরি চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করায় আয়োজকদের ধন্যবাদ জানান৷ তাদের দেখে আরো অনেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করবেন বকে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা উপ-মন্ত্রী।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা মনির হোসাইনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাছান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা সম্পাদক বাবু শ্রী চন্দন ধর, ২১ নং জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, সহ-সভাপতি হাজী সাহাবুদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা সুলতান আবেদীন।
এসময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আজিজুর রহমান আজিজ, মোঃ জসিম, সুমন মিত্র, মোঃ বিজয়, মোঃ টিটু, যীশু দাশ, মোঃ রুহুল, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুজিত ঘোষ, ২১ নং জামালখান ওয়ার্ড যুবলীগ নেতা ইকবাল আহমেদ ইমু, জহির উদ্দিন, রফিক ইসলাম, রুবেল আহমেদ, মনির হোসেন, মোঃ হান্নান।চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সদস্য মোশরাফুল হক পাভেল, ছাত্রলীগ নেতা রিপন ঘোষ, নিজামউদ্দিন সাঈফুল, ইমরান হোসেন, ফয়সাল ইসলাম বাবু, ইলিয়াস হোসেন, নিশান বিশ্বাস, অর্ণব মজুমদার, আকবর শাহ থানা ছাত্রলীগ সহ-সভাপতি ইরফান আলম তানিম, আব্দুর রহমান, শরীফুল মুস্তফা মারুফ, অন্তু বড়ুয়া প্রমুখ।