মো:শহিদুল ইসলাম: প্রাণঘাতী করোনা মহামারীতে বিপদগ্রস্থ মানুষ। ক্রমেই চরম অসহায় হয়ে পরেছে খেটে খাওয়া কর্মহীনরা। এরমধ্যেও সংশ্লিষ্ট কতৃপক্ষ যথাসাধ্য সহযোগীতা অব্যহত রেখেছেন।চলমান পরিস্থিতি বিবেচনায় বরিশাল জেলা স্কাউট অফিস চাঁদপাশা হাইস্কুল ও কলেজ কতৃপক্ষকে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করে।

গতকাল শনিবার (২০ জুন) প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার এর নির্দেশনা ও সহযোগীতায় প্রাপ্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড ওয়াশ, সাবান, হেক্সাসল চাঁদপাশা হাইস্কুল ও কলেজ এর স্কাউট দলের মাঝে বিতরণ করা হয়।

কলেজের প্রভাষক মোঃ ইসমাইল হোসেন এর তত্ত্বাবধানে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলো অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ বজলুর রহমান এবং মোঃ রফিকুল ইসলাম হাওলাদার।

এ সময় প্রভাষক মোঃ ইসমাইল হোসেন স্কাউট দলের শিক্ষার্থীদের সর্বোচ্চ সচেতন থাকতে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।