বেলাল_হোসেন ব্রেইন টিউমার (ক্যান্সার) আক্রান্ত মুমূর্ষ রোগী ছিলেন। ২৭শে ডিসেম্বর বন্ধুর মাধ্যমে জানতে পাই উনার কথা! সেদিন বিকালেই ছুঁটে যাই এবং উনার শারিরীক অবস্থা দেখে আসি! উনার অবস্থা তখন মৃত্যু সংকটাপন্ন ছিলেন।

তারপরে আমি এবং আমার বন্ধুরা উদ্যোগ নেই উনার চিকিৎসা করানোর। সেদিন থেকে দিনরাত পরিশ্রম করে এলাকাবাসী ও মানবিক মানুষের সহযোগিতা নেওয়ার চেষ্টা চালিয়ে যাই। Friends Organisation Batch-2017র সকল ব্যাচমেট সহায়তার আশ্বাস দেন।

জানুয়ারীর ১ তারিক থেকে সকলের মাধ্যমে কালেকশান শুরু করি এবং জানুয়ারির ১০ তাং সন্ধ্যায় সবাই মিলে ক্যান্সার আক্রান্ত মানুষটির জন্য বড় পরিসরে কালেকশানের উদ্যোগ নেই। আবার সেদিন বিকালেই উনাকে ডাক্তার দেখাই এবং চিকিৎসা শুরু করি।

কিন্তু দুঃভাগ্যজনকভাবে সেদিন রাতেই উনি ইন্তেকাল করেন (আমরা উনার আত্নার মাগফেরাত কামনা করি) আল্লাহ উনাকে জান্নাত নচিব করুক। উনার মৃত্যুর পর আমাদের ফান্ডিং থমকে যায়।

তারপরেও উনার মৃত্যুর পূর্বে এবং পরবর্তিতে  আবদুল_নবী এলাকাবাসীর সহায়তায় সর্বমোট- প্রায়-১,০৭,০০০ টাকা কালেকশন করতে সক্ষম হয়েছি।

করোনার প্রভাবের কারণে এতদিন টাকাগুলো ব্যাংকে জমা ছিলো। উনাদেরকে হস্তান্তর করার সুযোগ হয়নি। পরে জানতে পারি উনার পরিবারে ২টি কন্যা সন্তান আছে। যাঁর কারনে দুর্বীশহ দিন কাটাচ্ছে পরিবারটি কারণ ওনি ছাড়া কেউই উপার্জন করার মতো নেই।

তাই আমরা সকলে সিদ্ধান্ত নিই পুরো টাকাগুলো উনার মেয়েদের ভবিষ্যতের কথা মাথায় রেখে উনাদের মাঝে হস্তান্তর করি।

যারা আমাদের পাশে থেকে সহযোগিতা দিয়েছে এবং অার্থিক সহায়তা দিয়েছেন তাদের সবার কাছে আমি “জামশেদ” কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার জন্য সভাই দোয়া করবেন যাতে আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। তথ্যসুত্র: ফেসবুক থেকে সংগৃহীত।