মোঃ মিশন আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কতৃক ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সরকারী কে সি কলেজ চত্ত্বরে সরকারি কে সি কলেজ ছাত্রলীগ কতৃক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কে সি কলেজে ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি কে সি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সুমন বিশ্বাস, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম ও সাব্বির রহমান সহ সরকারি কে সি কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।