মোঃ মিশন আলী, ঝিনাইদহ প্রতিনিধিঃ গাছ লাগিয়ে ভরবো দেশ সবুজ করবো বাংলাদেশ স্লোগানকে বাস্তবায়ন করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ১০০০ টি বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী নিয়েছে স্বপ্নবুনন স্বেচ্ছাসেবী সংস্থা।

করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে শহরের ভেন্নাতলা,আরাপপুর,হরিজন কলোনী,সহ বিভিন্ন স্থানে এই কর্মসূচী বাস্তবায়নের কথা জানান সংগঠনটির সাধারণ সম্পাদক জনাব মো:মেহেদী হাসান।

এসময় স্বপ্নবুনন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি জনাব তানভির আহম্মেদ সবাইকে গাছ লাগানোর সাথে গাছের যত্ন নেয়ার আহবান জানান এবং বৃক্ষরোপণ অভিযানে সহযোগিতা করার জন্য ঝিনাইদহ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মেয়র সাইদুল করিম মিন্টু কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আম,জাম কাঁঠাল,পেয়ারা,লেবু,জলপাই, অর্জুন, হরিতকি ,বহেরা ,নিম, আমলকি, মেহগনি, ইপিলইপিল, কড়ই, ভুতনিম, রেইনট্রি সহ বিভিন্ন চারা বিতরণ করা হয়।এই সময় সংগঠনের সদস্য আনাম,শাকিল,তাসলিমা, সোহান উপস্থিত ছিলেন।