নিজস্ব প্রতিবেদক: আলমাস মিয়ার বয়স ১০৫ বছর। জামালপুরের এই বৃদ্ধ সপরিবারে ঢাকার খিলক্ষেতে থাকেন। গত ২৪জুন বুধবার তিনি ঢাকা থেকে নিখোঁজ হন। বয়সের ভারে ন্যুব্জ এই মানুষটি কিছুটা স্মৃতিভোলা, কিছুতেই নিজের ঠিকানা মনে করতে পারছিলেন না।

গত শুক্রবার মুক্তাগাছা থানার ভাভকীর মোড় এলাকায় তাকে কিছুটা অসুস্থ অবস্থায় পাওয়া যায়।

ভাভকীর মোড়ের জনৈক ব্যক্তি তাকে পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) মুক্তাগাছা থানার মেসেঞ্জারে তার ছবি পাঠান। ওসি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান এবং ফেসবুকে নিখোঁজ সংবাদ এর একটি পোস্ট দেন।

সকালবেলা বৃদ্ধের সন্তানরা ফেসবুকে পোস্ট দেখে থানায় যোগাযোগ করেন। স্ত্রী-সন্তানদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন আলমাস সাহেব। অবশেষে আবেগঘন পরিবেশ রোববার বিকাল বেলা ১০৫ বছরের বৃদ্ধ আলমাস মিয়াকে তুলে দেয়া হয় তার স্ত্রী সন্তানদের কাছে।

তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। ময়মনসিংহ জেলা পুলিশ আপনাদের পাশে থাকতে বদ্ধপরিকর।