বেনাপোল  প্রতিনিধি: গত ১৮ ই জুন  প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দৈনিক বরিশাল ২৪.কম এর  বেনাপোল প্রতিনিধি ফারুক হাসান। টানা ২০ দিন করোনার সাথে লড়াই করে অবশেষে  সুস্থ হয়েছেন  তিনি। করোনাভাইরাস থেকে  মুক্তি পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে  নিজেই জানিয়েছেন।

ফারুক হাসান  জানান,  নিজে কোভিড-১৯এ আক্রান্ত হলেও এখন তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আলহামদুলিল্লাহ,  আমি কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর ফের পরীক্ষা করিয়েছি। আমি  এখন করোনামুক্ত।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কমর্কর্তা ডাক্তার ইউছুপ অালী , ফারুক হাসান করোনা মুক্ত বলে নিশ্চিত  করেছেন।