মো: জিহাদ রানা: সারাদেশে অব্যহত করোনা সংক্রমণেও থেমে নেই অপরাধীদের দৌরাত্ম। বরিশালে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরলস পরিশ্রমের পরেও নানা কৌশলে অপরাধীরা তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তবে বরিশালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে শেষরক্ষা হয়নি। বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে জুয়া খেলার সরঞ্জামহ ৬ জুয়ারিকে আটক হয়েছে।
বিএমপি`র মিডিয়া সেল সুত্রে জানাগেছে, বন্দর থানার চাঁদপুরা এলাকা থেকে বুধবার ১৫ জুলাই রাত্র দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৃত কলম শিকদারের বাড়ি থেকে ওই জুয়ারিদের আটক করা হয়।