মোস্তফা কামাল,নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে সেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলীয় কর্মীদের মাঝে শাকসবজীর বীজ ও বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি নিরাপদ শাকসবজী উৎপাদনে সকলকে উদ্ভ’দ্ধ করতে সবজী বীজ ও গাছের চারা বিতরণের এ উদ্যোগ নেয়া হয়।
বৃহস্পতিবার (১৬জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩শতাধিক নেতা কর্মীদের মাঝে ঢেড়শ, লালশাক, বরবডিসহ বিভিন্ন প্রকার সবজি বীজ এবং নানা ধরণের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান, সেচ্ছালীগের সভাপতি তরিককুল ইসলাম উজ্জল,সাধারণ সম্পাদক এস এম পলাশ,জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম,ছাত্রলীগ নেতা সজিব বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও কৃষিবিভাগের লোকজন উপস্থিত ছিলেন।