মোস্তফা কামাল, নড়াইল: নড়াইলে ২৫টি গাঁজার গাছ সহ চাষী গ্রেফতার হয়েছে। নড়াইলের দিঘলিয়া গ্রামে অভিষান চালিয়ে তার নিজ বাড়ির পাশে লাগানো (২৫) টি গাঁজার গাছ সহ আসামী শাহিন বিশ্বাস (৩৩ কে আটক করে।
সে লোহাগড়া থানার দঘলিয়াগ্রামের মৃত সুলতান বিশ্বাসের ছেলে। বুধবার (২২ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ দিঘলিয়া শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে আসামীর বাড়ির পুর্বপাশে তার রোপনকৃত ২৫ টি গাজা গাছসহ তাকে আটক করে।
শাহিনের নামে লোহাগড়া থানায় পুলিশ বাদী হয়ে একটা মাদক মামলা দায়ের করেছে।#