অনলাইন নিউজ:মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।  মাদক ছাড়ুন, নয় এলাকা ছাড়ুন-এমন হুঁশিয়ারি দিয়ে নগরীর কতোয়ালী এলাকায় মাইকিং করছে পুলিশ।

সম্প্রতি মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন পুলিশের আইজিপি। এর পর থেকে দেশের বিভিন্ন জায়গায় মাদকের ব্যাপারে আরো সোচ্চার হয়ে ওঠে পুলিশ বাহিনী। তারই অংশ হিসেবে চট্টগ্রামের কতোয়ালী পুলিশ এ উদ্যোগ নেয়।

সিএমপি কমিশনার মাহবুবুর রহমান ডিবিসি নিউজকে জানান, পর্যায়ক্রমে নগরজুড়ে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে উদ্যোগ নেয়া হবে। এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা করে তাদের ছবি টাঙিয়ে দেয়ার কথা জানান তিনি। যাতে লোকজন চিনতে পারে কারা মাদক ব্যবসায় জড়িত। সূত্র:ডিবিসি নিউজ