আশিকুর রহমান, রংপুর: রংপুরে ভুয়া ডাক্তারের সন্ধান পেয়েছে প্রশাসন। এ কার্যক্রম প্রতিরোধ করার জন্য  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার  (২৩ জুলাই) জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এর নেতৃত্বে র‍্যাব-১৩ এর সহযোগিতায় অনুমোদনহীন হাসপাতাল ও ভুয়া ডাক্তার এর কার্যক্রম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় মহানগরীর সেবা হাসপাতালে অভিযান পরিচালনা করে একজন ভুয়া ডাক্তারকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে জেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।