শামীম আহমেদ: বরিশাল নগরীর আবাসিক এলাকা ফকিরবাড়ি রোডস্থ মাতৃছায়া শিশু কিন্ডার গার্ডেন
স্কুল কমপাউন্ডে জেলা বাসদ) কার্যলয়ে প্রাণঘাতী কভিড-১৯ করোনা কার্যক্রম বন্ধ করে দেয়া সহ অফিস কক্ষ ছেড়ে দেওয়ার চাপ প্রয়োগ করা এবং সাবলেট মালিকদের সাথে কয়েক দফা ষংঘর্ষের ঘটনা সংঘটিত হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কোতয়ালী মডেল থানার এসি,ওসি থেকে সকল প্রর্যায়ের পুলিশ কর্মকতারা ঘটস্থলে এসে উত্তেজিত কয়েকটি গ্র“পকে শান্ত করেন।

বুধবার (২৯ই) জুলাই সকাল বেলা বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ বাসদ কার্যলয়ে পথের মুল রাস্তা সংলগ্ন গেট বন্ধ করে দেওয়া সহ পিছনের ভাড়াটিয়া বাসদ কার্য়লয়ের সাপ্লাই পানির লাইন বন্ধ করে দেয়।

এঘটনা শুনে নগরের স্বনামধন্য নাগরীক খান বাহাদুর হাসেম আলি খানের নাতি নজরুল ইসলাম খান (৭০) বিষয়টি জানার জন্য সুজিক কুমার দেবনাথের কাছে জানতে চাওয়ার অপরাধে নজরুল ইসলাম খানকে মারধর করে।

এঘটনায় বরিশাল জেলা বাসদ আহবায়ক ডাঃ মনিষা চক্রবর্তী ও তার সমর্থকদের মাঝে সংবাদ ছড়িয়ে পড়লে মৃহুর্তের মধ্যে বাসদ শ্রমীক সদস্য সহ বিভিন্ন সমর্থকরা জড়ো হয়ে সুজিতের উপর মারমুখী হয়ে উঠায় এলাকার ভিতর উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে সুজিকুমার দেবনাথ তিনিও তার লোকজনকে সংবাদ দিলে তারাও এসে হাজির হলে দু’গ্র“পের মধ্যে বেশ কয়েকবার মুখামুখী ও হাতাহাতি সহ ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে এবং মনিষার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন ও শ্লোগান দিয়ে সুজিতের গ্রেফতারের দাবী করেন।

পরবর্তীতে ঘটনাস্থলে কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলামের নেতৃত্বে থানার বেশ কিছু অফিসার ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে উভয়কে শান্ত চেষ্টা করার মাঝেও বেশ কয়েকবার একাধিকবার পুলিশের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় থানা পুলিশ ধর্যের পরিচয় দিয়ে সবাইকে সড়িয়ে দিয়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরবর্তীতে ঘটস্থলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গাজী আকতারুজ্জামান হিরু ও সাবে কাউন্সিলর নিজামুল ইসলাম নিজাম এসে সকলকে সড়িয়ে দেয়।

এসময় হিরু বলেন ফকিরবাড়ি একটি আবাসিক এলাকা এখানে কোন ধরনের করোনা কর্মকান্ড করতে আর দেয়া হবে না। এখানে করোনার বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হওয়ার কারনে এলাকার মানুষের মাঝে এক ধরনের আতংভাব বিরাজ করছে তাই যতই মহৎ উর্দেশ্যমুলক কাজ হলেও তারা চান না এখানে এধরনের কর্মকান্ড তার এলাকার ভিতর চলুক।

জানা গেছে ফকিরবাড়ির ওই বাড়িটি মরহুম বির মুি যোদ্ধা হাসান ইমাম চৌধুরীর। তার সন্তানদের কাছ থেকে বাড়িটি ভাড়া নিয়ে মাতৃছায়া শিশু কিন্ডার গার্ডেন চালু করেন। পরবর্তীতে উক্ত বাড়ির ভিতর সুজিত তার নিকটতম এক আত্বীয়কে একটি ল-চেম্বার হিসাবে একটি কক্ষ ভাড়া দেন।

অপরদিকে ডাঃ মনিষা চক্রবর্তী বিজ্ঞান আন্দোলন মঞ্চ সংগঠনের নামে সুজিত কুমার কাছ থেকে একটি কক্ষ ভাড়া নিয়ে বিজ্ঞান আন্দোলন মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

এছাড়া গত মার্চ মার্চ থেকে বিশ্ব ব্যাপি প্রাণঘাতী কভিড-১৯ করোনা প্রাদুভার্ব দেখা দিলে বরিশালে সর্ব প্রথম করোনা থেকে সু-রক্ষা পাওয়ার জন্য নগরের সকলস্থানে জেলা বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তীর নেতৃত্বে তার দল বাসদ সাধারন মানুষের জন্য এগিয়ে আসে।

প্রর্যায়েক্রমে মনিষা একই বাড়ির ভিতরে আরো একটি ঘড় ভাড়া নিয়ে বরিশাল নগরীর বিভিন্ন স্থানের করোনাকালীন সময়ে অসহায় মানুষদের খাদ্য,চিকিৎসা,মানবেতর বাজারের মাধ্যমে ফ্রি খাদ্য বিতরন এবং করোনা আকান্ত রোগীদের সন্ধান করা সহ বাড়ি বাড়ি গিয়ে তাদের ফ্রি-এ্যাম্বুলেন্স সার্ভিসের হাসপাতালে ভর্তি করার কার্যক্রম এখানে বসে পরিচালনা করা হত।

বেশ কয়েকদিন আগে হঠৎি করে রহস্যজনকভাবে অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ মনিষাকে তার বাসা ছেড়ে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সুজিত কর্তৃক গেট বন্ধ করে দেয়া ও পানির লাইন বন্ধ করে দেয়ার মাধ্যমে সংঘর্ষের সৃষ্টি করার সূত্রপাত সৃষ্টি হয়।

পড়ে দুপুর দেড়টার দিকে পুলিশ সদস্যরা ঊভয় পক্ষ সহ কাউন্সিলরদের পুলিশ কমিশনারে কাছে নিয়ে যাওয়া হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষকে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করে কারো সাথে কথা বলা যায়নি।