মো: আশিকুর রহমান, রংপুর: স্বাস্থ্য ব্যবস্থার অনিয়ম রুখতে সারা দেশের মত রংপুরেও চলছে প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান।আজ বুধবার (২৯ জুলাই) রংপুর জেলা প্রশাসন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। এসময় ৩ লাখ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এর নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশ ও সিভিল সার্জন অফিস এর সহযোগিতায় রংপুর মহানগরীর বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অনুমোদন না থাকা, অসংগতিপূর্ণ চিকিৎসা কার্যক্রম, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ বিভিন্ন আইনবহির্ভূত কার্যক্রমের জন্য ০৬ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে মোট ৩,০০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করেন জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। চলমান অভিযান অব্যহত থাকবে বলে জানাগেছে।