ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে হত্যা মামলার আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত হত্যা মামলার আসামী হলো উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামের ফয়েজ মিয়ার পুত্র জুনু মিয়া(৪০) ও জিআর একাধিক মামলার আসামী দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের রানু সরকারের পুত্র সুমন সরকার(৩৫)।

বুধবার (১২ আগস্ট) রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁনের দিক নির্দেশনায় এসআই শাহজাহান,এএসআই আব্দুস সামাদ আজাদ,এএসআই লোকেস চন্দ্র দাশ এর নেতৃত্ব একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামছউদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,যাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে,মাদক কারবারীসহ যারা অপরাধের সাথে জড়িত তাদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা।