ফারুক হাসান, বেনাপোল প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য নতুন কিছু শর্তাবলী আরোপ করেছে দ্#ু৩৯;দেশের উদ্ধর্তন কতৃর্পক্ষ।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে শর্তাবলী আরোপের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে ব্যবসা, চিকিৎসা বা ভ্রমণের জন্য যেসব
বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ভারতে যেতে চান, তাদের প্রথমত ভারতে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় হাইকমিশনারের অনুমতি পত্র থাকতে হবে।

সেই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান এবং সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র থেকে নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করে তা ইমিগ্রেশন কতৃর্পক্ষ কে প্রদর্শন করতে হবে। এবং পুরানো ইস্যুকৃত সকল ভিসা স্থগিতাদেশ প্রদান করা হয়েছে এবং একই সাথে ্#৩৯;২০ সালের ১ জুলাইয়ের পর ইস্যুকৃত ভিসা থাকতে হবে।

এ দিকে একই আইন বলবৎ করা হয়েছে ভারতীয় পাসপোর্টধারীদের ক্ষেত্রে। কোন ভারতীয় পাসপোর্টধারী যাত্রী বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে হালনাগাদ ভিসা ও পাসপোর্ট থাকতে হবে। এ ছাড়া পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট সংগে রাখতে হবে।

এ দিকে ভারতীয় যাত্রী, যারা বাংলাদেশে আটকা পড়ে আছেন, তাদের স্বদেশে ফিরতে প্রয়োজন হবে মেয়াদযুক্ত পাসপোর্ট ও ভিসা নবায়ন (জরিমানা ব্যতীত ভিসা ও ফি দেওয়া সাপেক্ষে)। ভারতীয় হাইকমিশনারের অনুমতি পত্র এবং ৭২ ঘণ্টার মধ্যে ইস্যুকৃত করোনা পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, বাংলাদেশিদের ভারত ভ্রমণ, ভারতীয়দের বাংলাদেশ ভ্রমণ বা বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তারা যাতায়াত করতে পারবেন।