কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শহরের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শাহনেয়ামতুল্লাহ কলেজের নতুন গভার্নিং বডির সভাপতি অধ্যক্ষ (অবঃ) সাইদুর রহমানকে নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শরিফুল আলমের সঞ্চালনায় সভায় কলেজের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করা হয়।
অধ্যক্ষ (অবঃ) সাইদুর রহমানকে সভাপতি হিসেবে মনোনিত করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, চিকিৎসক সদস্য ডা. আবুল হোসেন, দাতা সদস্য মো. হাসিব হোসেন, শফিকুল আলম ভোতা, জোহরুক হক, শামসুল হক গানু, অভিভাবক সদস্য ৩নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক, শিক্ষক সদস্য শাহীন কাউসার, হুমায়ন কবীর, নওসাবাহ নেহা প্রমুখ।
গভার্নিং বডির সভা শেষে কলেজের শিক্ষক ও গভার্নিং বডির সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এর আগে সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শরিফুল আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।