নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের পিঠালীতলা গ্রামের কর্দমাক্ত রাস্তাটি ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বৃষ্টি হলে পানি জমে থাকত দিনের পর দিন। বেশকিছু পরিবার বৃষ্টির পানিতে কবলিত রাস্তাটি দিয়ে চলাচল করতে না পারায় পরিবার গুলো কষ্টের মধ্যে জীবন যাপন করেছিল।
এলাকার মানুষ বিষয়টি শিবগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামকে অবগত করলে তিনি রাস্তাটি মেরামতের আশ্বাস প্রদান করেন। নিজ উদ্যোগে সৈয়দ মনিরুল ইসলাম মানুষের চলাচলের জন্য রাস্তাটি সংস্কারের জন্য এরই মধ্যে কাজ শুরু করেছেন।
সোমবার সকালে কর্দমাক্ত রাস্তাটিতে ট্রলিভর্তি ইট ফেলে ভরাট করা হয়েছে। জানা গেছে, বৃষ্টি পানি যেন এ রাস্তাটিতে জমতে না পারে সে জন্য প্রাথমিক ভাবে ইটফেলে ভরাট করা হয়েছে। বৃষ্টি হলে যেন রাস্তাটিতে পানি না জমে সে ব্যবস্থাও গ্রগণ করা হয়েছে। পিঠালীতলা গ্রামের মানুষ মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের এ উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছেন।