আশিকুর রহমান, রংপুর প্রতিনিধি: ১ অক্টোবর দুপুর ১২টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে একজনের হাতে ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।

এসময় জেলা প্রশাসক জানান, অসহায় দরিদ্র মানুষের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদান হস্তান্তর কার্যক্রম অব্যাহত থাকবে।