নিজস্ব প্রতিবেদক : দক্ষিনাঞ্চলের আধুনিক সাংবাদিকতার পথিকৃত মাইনুল হাসানের ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (০২ অক্টোবার সকাল সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের উদ্যোগে নগরীর মুসলিম গোরস্থানে মাইনুল হাসানের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং সুরা ফাতেহা পাঠ সহ দোয়া-মোনাজাতে অংশ নেন বিশিস্টজনরা।

পরে বরিশাল প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, নূরুল আলম ফরিদ, ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সংগঠনের সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, গোপাল সরকার ও কাজী মিরাজ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকতায় এখন চরম দুর্দিন চলছে। তৃনমূলে সাংবাদিকতার নামে চরম অবক্ষয় হয়েছে। যদিও এই দুর্যোগ বেশী দিন থাকবেনা। সবার সম্মিলিত প্রচেস্টায় গনমাধ্যমের আঁধার কেটে যাবে। সেদিন হবে সংবাদের মুক্তি।

২০০৪ সালের ২ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় প্রথিতযশা সাংবদিক মাইনুল হাসান ইন্তেকাল করেন।