মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধিঃ ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ)কে অবমাননা করার প্রতিবাদে বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদী জানতা।আজ(৩০ অক্টোবর) শুক্রবার জুমার নামাজ আদায় করার পর রহমতপুর ইউনিয়নে ওলামায়ে কিরাম আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ঢাকা-বরিশাল মহাসড়ক রহমতপুর ব্রিজে সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান, হাফেজ মাওলানা মোঃ রহমাতুল্লাহ, মাওলানা মোঃ নজরুল ইসলাম, মাওলানা মোঃ আমিনুল ইসলাম, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা মোঃ রবিউল ইসলাম, মোঃ কাজী মাহিদুল ইসলাম লিটন,মোঃ হামিদুর রহমান, প্রমুখ। বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহ্বান জানান। এছাড়া সরকারের কাছে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের দুতাবাস বন্ধের দাবি জানান।