সোহেল আহমেদ: জনগণের সাথে সরাসরি কাজ করে একমাত্র পুলিশ বাহিনী মন্তব্য করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে পুলিশ বাহিনীর অত্যন্ত বড় ত্যাগ রয়েছে। কমিউনিটি পুলিশিং এর কনসেপ্ট এর যথাযথ ব্যবহারে পুলিশ ও জনতার মাঝে একটি আস্থার সেতু নির্মাণ করার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সহায়তা করবে।

শনিবার ৫ম বিট পুলিশিং ডে উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন।

সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, বরিশালে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের কারণেই বরিশাল মেট্রোপলিটন এলাকায় অপরাধের মাত্রা কম রয়েছে বলে আমি মনে করি।

তিনি বলেন, মানবাধিকার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না হলে দেশের উন্নতি আশা করা যায় না। কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে সামাজিক ব্যাবস্থার অংশ করে এক যোগে কাজ করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এছাড়াও শহিদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যল কমিউনিটি পুলিশিং এর সাফল্য কামনা করে বলেন, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ধ্যান ধারণা সাথে নিয়ে নাগরিকদের উদ্বুদ্ধ করতে হবে, সাধারণ মানুষকে জাগ্রত করতে হবে।

এ-সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সিও র্যাব ০৮ আতিকা ইসলাম ,উপ -পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মোহাম্মদ সালেহ, উপ পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা,উপ -পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম,উপ -পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ খাইরুল আলম,উপ -পুলিশ কমিশনার বিএমপি সাপ্লাই এন্ড লজিস্টিকস খান মুহাম্মদ আবু নাসের, উপ -পুলিশ কমিশনার বিএমপি গোয়েন্দা শাখা মোঃ মনজুর রহমান পিপিএম বার, একে এম জাহাংগীর(বিজ্ঞ পিপি)জেলা ও দায়রা জজ আদালত বরিশাল, এ্যাড আফজালুর করিম সভাপতি বার কাউন্সিল গোরাচাঁদ সড়ক বরিশাল, গাজি নাইমুল ইসলাম লিটু প্যানেল মেয়র, প্রফেসর ইমানুল হাকিম সাবেক অধক্ষ বি এম কলেজ, ডাঃ এস এম রিয়াজুল ইসলাম মোল্লা, মোঃ কামাল চৌধুরী সভাপতি বন্দর থানা কমিউনিটি পুলিশিং কমিটি, রিফাত জাহান তাপসী সভাপতি এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং।

এছাড়াও উপস্থিত ছিলেন, সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধিবৃন্দ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।